অপো রেনো ১০এক্স জুমের বার্সেলোনা সংস্করণ আসছে কাল

১৬ জুলাই, ২০১৯ ২৩:০১  
চীনা স্মার্টফোন নির্মাতা অপো বছরখানেক ধরে ফুটবল ক্লাব বার্সেলোনাকে (এফসি বার্সোলোনা) পৃষ্ঠপোষকতা করে আসছে। বিষয়টি উদযাপিত করতে আরেকটি কাস্টোমাইজড ফোন বাজারে আনছে অপো। এর আগে অপো তাদের আর৭ প্লাস, এফ১ প্লাস এবং আর১১ স্মার্টফোনগুলোর বার্সেলোনা সংস্করণ নিয়ে এসেছিলো। এই তালিকায় আগামীকাল যুক্ত হচ্ছে অপো রেনো ১০ এক্স জুম। উইবোতে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে রেনো ১০এক্স জুম এফসি বার্সেলোনা সংস্করণের টিজার প্রকাশ করেছে অপো। এতে ক্লাবের লোগোসহ নীল রঙের ব্যাক কাভার থাকবে। এছাড়া প্রিলোডেড ওয়ালপেপারও থাকবে ফোনটিতে। ফোনটি আগামীকাল উন্মোচনের পরই জানা যাবে এর দাম এবং কবে থেকে পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি